Header Ads

ছেলেদের প্রেমে পড়ার লক্ষনঃ

→ দেখা করতে গেলে সরাসরি মেয়েটির দিকে তাকাতে কেমন যেন অদ্ভুত লজ্জা পেতে থাকে । কিন্তু আড় চোখে মেয়েটি কে দেখতে থাকে বারবার ।

→ যে কোন কাজ অথবা ছোট্ট ছোট্ট কথা শেয়ার করার জন্য উদগ্রীব থাকে । আর কারনে বা অকারনে ফোনে কথা বলতে চায় ।

→ মেয়েটির যে কোন কথা খুব মনোযোগ সহকারে শোনে এবং নিজের পছন্দের তালিকায় মেয়েটির পছন্দ কে গুরুত্ব দেয় ।

→ সবসময় মেয়েটি কে খুশি করার নেশায় আসক্ত থাকে ।

→ ছোট্ট বড় যে কোন কারনে বা অকারণে মেয়েটি কে কষ্ট দিবে না ।

→ হয়তো মেয়েটির সামনে কিছু বলবে না কিন্তু নিজের জীবনের খারাপ কাজ থেকে বিরত থাকবে মেয়েটির ভালোবাসার কথা ভেবেই ।

→ সব মেয়ের মাঝেই নিজের পছন্দের মেয়েটি কে খুঁজে বেড়াবে । আর আনমনে সবার দিক থেকে চোখ চলে যাবে কল্পনায়। সব জায়গায়, সব কিছুতে মেয়েটির উপস্থিতি কল্পনা করে আনমনে সুখী হবে ।

→ বন্ধুদের আড্ডায় মেয়েটি কে ভীষণভাবে মিস করবে । আর সবার অলক্ষে ফোনের দিকে খেয়াল রাখবে, যদি মেয়েটি ফোন করে তবে সেটা যেন মিস না হয় ।

→ অনেক ব্যাস্ততার মাঝে থাকলেও মেয়েটিকে সর্বোচ্চ সময় টুকু দেবে ।

→ হাজার অন্যায় করেও মেয়েটি কাঁদলে পাগল প্রায় হয়ে যাবে । ছেলেটিও হয়তো কাঁদতে শুরু করবে নীরবে ।

→ হয়তো কঠিন তবুও মেয়েটি কে সব প্রতিবন্ধকতা থেকে রক্ষা করার চেষ্টা করবে সবসময়।

→ যে সত্যিকার ভালোবাসে সেই কখনো তার ভালোবাসার মানুষটিকে কষ্ট দেবেনা, প্রয়োজনে নিরবে আড়ালে নিজেই কষ্ট পাবে ।

→মেয়েটির খারাপ অভ্যাসগুলোর কারনে তাকে ত্যাগ করতে চাইলেও পারে না।

→কোন কারনে মেয়েটির কাছ থেকে কষ্ট পাওয়ার পরও ছেলেটি
বলে " তুমিই আমার রাজকন্যা , আমি শুধু তোমাকেই ভালোবাসি" ।

তাই বিজ্ঞজনেরা বলেন, এমন ছেলেদের ভালোবাসা কে উপেক্ষা করতে নেই । কোন একটা সময়ে হয়তো সে আপনার দীর্ঘশ্বাস
হয়ে আপনার হৃদয়ে রয়ে যাবে

No comments

Powered by Blogger.